বৈশাখী টিভি আজ চলবে নারীদের পরিচালনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ব্যতিক্রমী আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘আজ বৈশাখী টেলিভিশনের সব বিভাগ পরিচালিত হবে নারীদের প্রতীকী নেতৃত্বে। সংবাদ, অনুষ্ঠান, বিপণন, বিজ্ঞাপন—সব বিভাগই পরিচালনা করবেন নারীরা। আমরা পুরুষ সহকর্মীরা তাঁদের পেছন থেকে সহযোগিতা করব। সংবাদ প্রচারের জন্য সব প্রতিবেদন তৈরি করবেন নারী প্রতিবেদকেরা। সংবাদ ও অনুষ্ঠানের ফাঁকে আমন্ত্রিত অতিথিরা কথা বলবেন।’তিনি জানান, আজ বেলা ১১টায় কেক কেটে বৈশাখী টেলিভিশনের নারী দিবসের অনুষ্ঠান উদ্বোধন করা হবে। এখানে দেশের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত নারী ও একজন মেয়েশিশু অংশ নেবে।