প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৈশাখী টেলিভিশন পরিচালিত হবে নারীদের নির্দেশনায়। আজ সকাল ১০টায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৈশাখী টিভি আজ সমাজের বিভিন্ন স্তরের নারীদের আমন্ত্রণ জানিয়েছে। প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। থাকছে সংগীতানুষ্ঠান, টক শো, নাটক ও আলোচনা। অনুষ্ঠান চলবে রাত ১২টা পর্যন্ত। বৈশাখী টেলিভিশনের কর্তৃপক্ষের মতে, নারীদের এই প্রতীকী ক্ষমতায়ন সারা বছরের জন্য নারীকর্মীদের মনে আত্মবিশ্বাস ও প্রেরণা জোগাবে। এই আয়োজনের মধ্যে দিয়ে সহকর্মীর কাছে তাঁদের একটি মর্যাদাপূর্ণ অবস্থান প্রতিষ্ঠিত হবে।