বৈশাখী টিভির চারটি অনুষ্ঠানের উদ্বোধনী প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী টেলিভিশনের নতুন চারটি অনুষ্ঠানের উদ্বোধনী প্রদর্শনী হলো একসঙ্গে। অনুষ্ঠানগুলো হলো—ধারাবাহিক নাটক ইকারুসের ডানা ও নিঃস্বর্গ, প্রতিবন্ধীদের গানের প্রতিযোগিতা অন্য আলোর গান এবং বিদেশি ধারাবাহিক আই অ্যাম নাতাশা। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। আরও উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, নির্বাহী পরিচালক ফরিদ আক্তার, পরিচালক (বিপণন) মনিরুল ইসলাম, সম্প্রচার বিভাগের প্রধান ফেরদৌস আহমেদ, অনুষ্ঠান বিভাগের উপপ্রধান আহসান কবির এবং অনুষ্ঠানগুলোর নির্মাতা ও শিল্পীরা। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বললেন, ‘বৈশাখী টিভির অনুষ্ঠান ও সংবাদের মান ক্রমেই উন্নত হচ্ছে। অন্য আলোর গান অনুষ্ঠানের প্রচার প্রতবন্ধীদের নিয়ে আমাদের কাজকে অনেক সহজ ও গতিশীল করবে।’