বৈশাখী টেলিভিশন
গেন্দু চোরার প্রেমকাহিনিবৈশাখী টিভিতে ঈদের দিন বেলা তিনটা ১০ মিনিটে দেখানো হবে টেলিছবি গেন্দু চোরার প্রেমকাহিনি। রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। অভিনয় করেছেন আল মনসুর, মিলন, আজিজুল হাকিম, সারিকা, শ্রাবন্তী। গেন্দু চোরা এবং তার ভাইবেরাদার কোরবানি দেবে। তাই এক রাতে গরু চুরি করতে বের হয়। তারা জানতে পারে, চুরি করা গরু দিয়ে কোরবানি হয় না। কোরবানির জন্য প্রয়োজন সৎ উপার্জনে কেনা পশু। প্রেমের নাম বেদনাবৈশাখী টিভিতে ঈদের দিন থেকে দেখানো হবে তিন পর্বের ধারাবাহিক নাটক প্রেমের নাম বেদনা। আর তা দেখানো হবে প্রতিদিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে। লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন সজল, সারিকা, চঞ্চল চৌধুরী প্রমুখ। শাশ্বতাকে নিয়ে নাটক নির্মাণের কাজ শুরু করে শরিফ। কাজ করতে গিয়ে শরিফ লক্ষ করে, শাশ্বতা অনেক বুদ্ধিমতী মেয়ে। এক দিন তারা বিয়ে করে। সংসার ভালোই চলছিল। কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। নিজেদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর একসময় সংসার ভাঙার উপক্রম হয়।আমাদের ফলো করুনবৈশাখী টিভিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় দেখানো হবে নাটক আমাদের ফলো করুন। লিখেছেন এস এ হক অলিক। পরিচালনা করেছেন শাহীন কবির। অভিনয় করেছেন মম, বিন্দু, মীম, শাহরিয়ার শুভ প্রমুখ আরিফ ও শায়লা দম্পতি প্রতিবছর তিন দিনের জন্য ঝগড়া করে আলাদা হয়ে যায়। ঠিক বিবাহবার্ষিকীর দিন একসঙ্গে হয়। এভাবেই তাদের বিবাহবার্ষিকী উদ্যাপন করা হয়। কিন্তু এবার একটি মুঠোফোন বার্তা নিয়ে তাদের জীবনে আসল ঝগড়া হয়। জোড়া শালিকবৈশাখী টিভিতে ঈদের দিন রাত ১০টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক জোড়া শালিক। রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয় করেছেন মীর সাব্বির, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, বিজরী বরকতউল্লাহ প্রমুখ। মরিয়মের তত্ত্বাবধানে নানা ধান্দাবাজি করে বেড়ায় জালাল ও মোকসেদ। জলসা ঘর থেকে প্রচুর অর্থ পাওয়ার পর তারা জীবনের সব সুখগুলো একবার উপভোগ করতে চায়। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় মরিয়ম। এভাবেই মরিয়ম ওদের তাড়া করে বেড়ায়। শেষ পর্যন্ত জালাল ও মোকসেদকে আশ্রয় দেয় এক ডাকাত। কিন্তু এখানেও এসে হাজির মরিয়ম।পূর্ণদৈর্ঘ্য বাংলা নাটকবৈশাখী টিভিতে শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক পূর্ণদৈর্ঘ্য বাংলা নাটক। লিখেছেন রুম্মান রশীদ খান, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন সজল, তিশা, মুনমুন, রাসেল, লায়লা হাসান। আর দশটা ছেলে থেকে কিছুটা ব্যতিক্রম আরাফ। সহপাঠী মিতুর সঙ্গে তার ছয় মাসের সম্পর্ক। কিন্তু লাজুক স্বভাবের কারণে ‘ভালোবাসি’ কথাটি বলা হয়নি। স্বপ্নওয়ালাবৈশাখী টিভিতে শুক্রবার রাত সাড়ে আটটায় দেখানো হবে নাটক স্বপ্নওয়ালা। লিখেছেন বিপাশা হায়াত, পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মৌসুমী বিশ্বাস, ফিমা, মোশাররফ হোসেন প্রমুখ।