বৈশাখীতে প্রতিবন্ধীদের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার শুরু হচ্ছে প্রতিবন্ধীদের প্রতিভার লড়াই। নাম অন্য আলোর গান। বৈশাখী টেলিভিশনে আজ শুক্রবার থেকে শুরু করছে এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানটি। দেশের তৃণমূল পর্যায়ের অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে মনোনীত ৭১ জন প্রতিবন্ধী শিল্পী অংশ নিচ্ছেন চূড়ান্ত প্রতিযোগিতায়। ২৯টি পর্ব শেষে এবং দর্শকদের পাঠানো মুঠোফোন বার্তার ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন সেরা তিন বিজয়ী। এই প্রতিযোগিতার আয়োজন করেছে কিংবদন্তি মিডিয়া, আর পৃষ্ঠপোষকতা করছে বিশ্বাস বিল্ডার্স। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করছে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বেসরকারি প্রতিষ্ঠান জাতীয় প্রতিবন্ধী ফোরাম। কিংবদন্তি মিডিয়ার প্রধান নির্বাহী বিপ্লব রহমান বলেন, অন্য আলোর গান অনুষ্ঠানটি আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো, প্রতিভা বিকাশের পাশাপাশি প্রতিবন্ধীদের মধ্যে ইতিবাচক মানসিকতা ও আত্মবিশ্বাস তৈরি করে দেওয়া। সেইসঙ্গে প্রতিবন্ধীদের ব্যাপারে সাধারণ মানুষের প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা।