বৈশাখীতে 'তোমার গল্পে সবার ঈদ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কৃত হলেন ‘ফেয়ার অ্যান্ড লাভলী তোমার গল্পে সবার ঈদ, সিজন-২’-এর সেরা পাঁচ গল্পকার। নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ
গল্পকার হলেন রকিবুল ইসলাম (গল্প: দিব্যদৃষ্টি), মো. মোজাফ্ফর হোসেন (গল্প: মিডিয়া ভার্সেস নোবডি), মিনতি
অধিকারী (গল্প: পুশিং সেল), তৌহিদুর রহমান (গল্প: একজন ভদ্রমহিলা অথবা মায়ের গল্প) ও তানভীর মাহমুদুল
হাসান (গল্প: বাড়ি নাম্বার ৪৫)। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন
বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, এশিয়াটিক মাইন্ডশেয়ারের প্রধান
নির্বাহী মোরশেদ আলম, ইউনিলিভারের তানভীর ফারুক, বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী,
অনুষ্ঠানপ্রধান আহসান কবির, হেড অব করপোরেট ফারহানা নিশো এবং আয়োজনটির প্রকল্প পরিচালক পলাশ মাহবুব।
‘তোমার গল্পে সবার ঈদ’ প্রতিযোগিতায় এ বছর সারা দেশ থেকে ১২ হাজারের বেশি গল্প জমা পড়ে। সেখান থেকে
কয়েক ধাপের বাছাই-প্রক্রিয়া শেষে নির্বাচন করা হয় সেরা পাঁচটি গল্প। এই বাছাই-প্রক্রিয়ায় চূড়ান্ত পর্বে প্রধান বিচারক
হিসেবে দায়িত্ব পালন করেন দেশের খ্যাতিমান তিন সাহিত্যিক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক।
নির্বাচিত এই সেরা পাঁচটি গল্প থেকে তৈরি করা হয়েছে ঈদের পাঁচটি নাটক; যা ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত
প্রতিদিন রাত ১১টায় প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে। নাটকগুলো নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা এস এ হক অলীক,
বদরুল আনাম সৌদ, মাতিয়া বানু শুকু, রুলীন রহমান ও চয়নিকা চৌধুরী।