বৈশাখীতে ‘শাহরুখ এক্সক্লুসিভ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ডিসেম্বর ঢাকা ঘুরে গেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ‘কিং খান লাইভ ইন ঢাকা’ শিরোনামের ওই অনুষ্ঠানে নাচ-গান আর কথোপকথনের মধ্য দিয়ে মুগ্ধ করেছেন স্টেডিয়ামে উপস্থিত প্রায় অর্ধলাখ দর্শককে। পাশাপাশি বৈশাখী টিভির কল্যাণে বাংলাদেশের দর্শকেরাও কিং খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানটি উপভোগ করেছিল।টেলিভিশনের পর্দায় দর্শকেরা দেখেছেন শাহরুখ খান, রানী মুখার্জি, অর্জুন রামপাল ও নিরাজ শ্রীধরদের মনোমুগ্ধকর পারফরমেন্স। কিন্তু তাঁদের ঢাকায় আসা, অনুষ্ঠানে অংশ নেওয়া এবং ফিরে যাওয়ার মাঝখানে পর্দার অন্তরালের ঘটনা নিয়েও কৌতূহলের শেষ নেই। পর্দার বাইরে বৈশাখীর সঙ্গে কথা বলেছেন শাহরুখ ও তাঁর দলের সদস্যরা। কিং খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানের অন্তরালের নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘শাহরুখ এক্সক্লুসিভ’। ২৭ ডিসেম্বর বৈশাখীর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরুখ এক্সক্লুসিভ অনুষ্ঠানটি কাল ২৫ ডিসেম্বর শনিবার রাত আটটায় প্রচারিত হবে। শাহরুখ এক্সক্লুসিভ অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পলাশ মাহবুব। উপস্থাপনা করেছেন ফারহানা নিশো।