বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের আয়োজনে ‘বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে প্রদর্শনী’ শীর্ষক চিত্রকর্ম প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতা থেকে নির্বাচিত ৬০ শিশুশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী শুরু হলো শনিবার। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন হয়।
প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
প্রদর্শনী চলবে ১৪ জুন পর্যন্ত।