বৈশাখে মমতাজের দুই অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ উপলক্ষে বের হচ্ছে বাংলাদেশের লোকগানের সম্রাজ্ঞী মমতাজ বেগমের দুটি একক অ্যালবাম। তবে এখন পর্যন্ত নাম চূড়ান্ত করা হয়নি বলে জানান মমতাজ। দুটি অ্যালবামের একটির সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল এবং অন্যটি করেছেন মান্নান মোহাম্মদ। এরই মধ্যে অ্যালবামের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এস আই টুটুলের সংগীত পরিচালনায় অ্যালবামটির সবগুলো গানের কথা লিখেছেন যুক্তরাজ্য প্রবাসী রাজা মিয়া।মমতাজ বলেন, ‘সাংসদ হওয়ার পর থেকেই এমনিতে নানা কাজে ব্যস্ত থাকতে হয়। এ ছাড়া প্রতিদিনই বিভিন্ন গানের অনুষ্ঠান তো রয়েছেই। এরই ফাঁকে গানের কাজগুলো এগিয়ে নিই। তার পরও চেষ্টা করেছি শ্রোতাদের কথা মাথায় রেখেই অ্যালবামের গানগুলো তৈরি করার। সচরাচর অ্যালবামগুলোতে যে ধরনের গান থাকে, এগুলোতে সে ধরনের বিষয়গুলো থাকছে।’