বৈশাখেই হাবিবের ‘আহ্বান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, পয়লা বৈশাখে বাজারে আসবে হাবিবের তৃতীয় একক অ্যালবাম আহ্বান। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। তবে হতাশ হওয়ার কিছুই নেই। আয়োজকেরা জানালেন, বৈশাখ মাসেই আসবে হাবিবের অ্যালবামটি। হাবিব বললেন, ‘অ্যালবামের সব কাজ ঠিক সময়ে শেষ করেছি। পয়লা বৈশাখে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি ছিল। অ্যালবামটির বিজ্ঞাপনচিত্র তৈরির জন্য আমরা পদ্মার পাড়ে শুটিং করেছি। বিজ্ঞাপনচিত্রটি কিন্তু চমৎকার হয়েছে। শিগগিরই দর্শক তা দেখতে পাবেন।’ অ্যালবামটি প্রযোজনা করছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা রাশেদ হাসান বলেন, ‘হাবিবের অ্যালবামটি নিয়ে সবারই অন্য রকম একটা আগ্রহ রয়েছে। সেটা আমরা অনুভব করছি। পয়লা বৈশাখে অ্যালবামটি প্রকাশ করতে না পারলেও আমরা নিশ্চিত করে বলছি, এই বৈশাখেই শ্রোতাদের হাতে হাবিবের অ্যালবামটি তুলে দেব।দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে অ্যালবামটি প্রকাশের তারিখ জানানো হবে।’আহ্বান অ্যালবামে গান থাকছে নয়টি। এর মধ্যে তিনটি গাওয়া হয়েছে দ্বৈত কণ্ঠে। এখানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও কণা। গানগুলোর কথা লিখেছেন ফেরদৌস ওয়াহিদ, সাকি আহমেদ, ইলিয়াস মোল্লা, মাহবুব মহসিন ও সুস্মিতা বিশ্বাস।