বোকামি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবাহবিচ্ছেদের বিষয়টি নাকচ করে দিলেন মনীষা কৈরালা। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এখন তিনি ভারতের গোয়ায় আছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনীষা জানান, পাঁচ মাসের দাম্পত্য জীবনে তিনি বেশ সুখী। সুতরাং সম্রাট দাহালের সঙ্গে ছাড়াছাড়ির প্রশ্নই ওঠে না। সম্প্রতি ফেসবুকে মনীষা লিখেছিলেন, বিবাহবিচ্ছেদের কথা ভাবছেন তিনি। এরপর থেকেই ভক্তদের মাঝে জল্পনা-কল্পনার শুরু। তাহলে অমন একটা কথা কেন লিখলেন—এ প্রশ্নের জবাবে মনীষা বলেন, ‘রেগে গিয়ে ওই কথা লিখেছিলাম। তখন বেশ উত্তেজিত ছিলাম। মাঝেমধ্যে বোকার মতো কাজ করে বসি।’ ওয়েবসাইট।