বোধনের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ এবার প্রতিষ্ঠার রজতজয়ন্তী উদ্যাপন করছে। এ উপলক্ষে আজ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে চার দিনের উৎসব। সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল আনোয়ার জানান, উৎসব উৎসর্গ করা হয়েছে ‘চট্টগ্রাম যুববিদ্রোহ’কে। উৎসব উদ্বোধন করবেন বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। উৎসবে অংশ নেবেন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার আবৃত্তিশিল্পীরা। উৎসবের তৃতীয় দিন একক আবৃত্তি করবেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত আবৃত্তিশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়।