বোনই বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনই আছেন অভিনয়ের জগতে, প্রতিযোগিতা কি হয় না দুই বোনের মধ্যে? রিয়া সেন আর রাইমা সেনকে নিয়ে এমনটা ভাবেন অনেকেই। এবার এর জবাব দিয়েছেন দুজন। রিয়া বললেন, ‘রাইমা আমার চেয়ে মাত্র এক বছরের বড়। কিন্তু ও এমন ব্যবহার করে যেন আমি একদমই ছোট্ট।’ রাইমা বলেন, ‘রিয়া যেন বাড়ির শিশুটি। সবাই ওকে ভালোবাসে। সবকিছু করেই পার পেয়ে যায় ও, আর বকা শুনতে হয় আমাকে।’ রিয়া বলেন, ‘আমরা সারাক্ষণই ঝগড়া করতাম। বোনদের মধ্যে এমন হয়ই। আমরা মারামারি করতাম। কথা বন্ধ করে দিতাম। রাগ করে ওর ফোন নম্বর অনেকবার মুছে ফেলেছি আমার মুঠোফোন থেকে।’ আর রাইমা যোগ করেছেন, ‘কিন্তু আমরা একজন অন্যজনকে ছেড়ে থাকতে পারি না। কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায় সব মিটে গেছে।’ জামাকাপড় ও জুতা নিয়ে অনেক ঝগড়া হয়েছে, তবে তাঁরা ভালো বন্ধুও বটে। আর তা বলেছেন দুজনই। টিএনএন।