বোবা চরিত্রে শুভ
মডেল ও অভিনেতা আরেফিন শুভ এবার একটি ভিন্নধরার চরিত্রে অভিনয় করবেন। সংলাপবিহীন চরিত্র। পুরো নাটকে তাঁর একটি সংলাপও থাকবে না। সহশিল্পীদের প্রতিটি কথাই তিনি বলবেন লিখে লিখে। সেই সঙ্গে থাকবে প্রচুর অভিব্যক্তি। আরেফিন শুভ এমন ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে পেরে যারপরনাই আনন্দিত।তিনি বলেছেন, ‘এটা আমার জন্য একেবারেই নতুন একটি চরিত্র। চেষ্টা করব যথাযথভাবে ফুটিয়ে তুলতে। পরিচালকের সঙ্গেও এ নিয়ে আমার আলাপ-আলোচনা হচ্ছে। আমার বিশ্বাস, একেবারে ভিন্ন এক আরেফিন শুভকে দর্শক এই নাটকে দেখতে পাবেন।হয়ত মানুষ নই নামের এই নাটক পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। আজ মঙ্গলবার থেকে নাটকটির শুটিং শুরু হচ্ছে বলে পরিচালক জানিয়েছেন। এই নাটকে আরেফিন শুভর সহশিল্পী হিসেবে অভিনয় করছেন সারিকা। এর আগেও তাঁরা দুজন একসঙ্গে মুঠোফোনের বিজ্ঞাপনচিত্র এবং দুটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।