বোমা-আইফা নিয়ে নাকাল অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে একটি হোটেলে উঠে যারপরনাই নাকাল হয়েছেন অমিতাভ বচ্চন। হুট করে কর্তৃপক্ষ সবাইকে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার তাড়া দিল। ব্যাপার কী, জানতে বেশি সময় লাগল না। সম্ভাব্য বোমা হামলার ভয়ে দ্রুত তাঁদের বেরিয়ে যেতে বলা হয়েছে। ‘তাড়াহুড়ো করে হোটেলের গাড়িবারান্দায় বেরোতেই শীত কামড় বসায় গায়ে। পরে একটা গাড়ি ধরে ওই এলাকা ছাড়ি।’ সম্প্রতি টুইটারে লেখা এক বার্তায় খোদ বচ্চন এ তথ্য জানান।একই দিন টুইটারে লেখা অপর এক বার্তায় আইফার (ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি) সঙ্গে তাঁর বনিবনা না হওয়ার কারণ উল্লেখ করেছেন। প্রায় এক দশক ধরে বচ্চন আইফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন। কিন্তু কর্তৃপক্ষ অমিতাভের কাছ থেকে সেটি কেড়ে নিচ্ছে বলে জানা গেছে। লন্ডনে বসে লেখা টুইটার-বার্তায় বচ্চন বলেন, ‘টরন্টোয় অনুষ্ঠেয় আইফা অ্যাওয়ার্ডে যাচ্ছি না আমরা। কারণ, সেখানে আমাদের দরকার নেই বলে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। আমি নই; বরং আইফা কর্তৃপক্ষ টরন্টোয় আমাকে চায় না। যেমনটি হয়েছিল গত বছর শ্রীলঙ্কায়।’ ওয়েবসাইট।