বোমা হামলার কোপানলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, গত বুধবার আলোর মুখ দেখবে ডন ২: দ্য চেজ কন্টিনিউজ ও মার্ডার ২ ছবি দুটি। কিন্তু মুম্বাইয়ে লাগাতার তিনটি বোমা হামলার পর ভেস্তে গেছে ওই ছবি দুটির পয়লা প্রদর্শনীর আয়োজন। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ওই দিন বোমা ফাটল তিনটি। কথা ছিল, জুহুর জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে মার্ডার ২ দেখানো হবে রাত নয়টায়। আর ডন ২ ছবির উদ্বোধনী প্রদর্শনীর সময় ছিল রাত পৌনে আটটায়। স্থান ছিল আন্দেরি ওয়েস্টের সিনেম্যাক্স। অনেকেই অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিলেন। কিন্তু বোমা হামলার ঘটনা ঘটায় শেষমেশ ছবি দুটির সংশ্লিষ্টজনেরা নিরাপত্তার খাতিরে প্রদর্শন বন্ধ করে দেন। ছবি দুটি সামনে ফের কত তারিখে দেখানো হবে, তা এখনো জানা যায়নি। ওয়েবসাইট।