বোম্বে টকিজে আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা হচ্ছে চারটি স্বল্পদৈর্ঘ্যর ছবি। ছবিগুলো পরিচালনা করছেন অনুরাগ কাশ্যপ, করন জোহর, জয়া আখতার ও দিবাকর ব্যানার্জি। এই চারটি ছবির একটি হলো বোম্বে টকিজ। প্রায় বছর খানেক ঝুলে থাকার পর এই ছবিতে অভিনয়ের ব্যাপারে রাজি করানো গেল আমির খানকে। বোম্বে টকিজ ছবির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, গত শনিবার শুটিংও করেছেন এই তারকা। মূলত ব্যস্ততার কারণেই এত দিন কোনো নিশ্চয়তা দিতে পারছিলেন না আমির। স্বল্পদৈর্ঘ্যের এই ছবিগুলোতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, রানী মুখার্জি, ক্যাটরিনা কাইফসহ আরও অনেকে। মুক্তি পাবে ৩ মে। মিড ডে ও উইকিপিডিয়া।