বোম্বে টকিজে শুধু গানের দৃশ্যে আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় চলচ্চিত্রের একশো বছর পূর্তি উপলক্ষে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সমন্বয়ে নির্মিত ‘বোম্বে টকিজ’ ছবিতে আমির খানের সম্পৃক্ততার খবর প্রকাশিত হলেও, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য গোপনই ছিল। সম্প্রতি জানা গেছে, ‘বোম্বে টকিজ’ ছবিতে শুধু একটি গানের দৃশ্যেই কেবল দেখা যাবে আমির খানকে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, ‘বোম্বে টকিজ’-এর চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন করণ জোহর, জয়া আখতার, অনুরাগ কশ্যপ এবং দিবাকর ব্যানার্জি। এর মধ্যেই দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, ‘বোম্বে টকিজ’ ছবিতে আমির অভিনয় কিংবা ক্যামেরার পেছনে কাজ করেননি। কেবল একটি মাত্র গানে দেখা যাবে তাঁকে। ছবির জন্য বিশেষ এ গানটি তৈরি করেছেন অমিত ত্রিবেদী। গানটিতে আমিরের পাশাপাশি বলিউডের প্রথম সারির আরও বেশ কয়েকজন তারকাকেও দেখা যাবে। ‘বোম্বে টকিজ’ মুক্তি পাচ্ছে আগামী ৩ মে।