বোহেমিয়ানের নতুন অ্যালবাম ‘সূর্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অল্টারনেটিভ রক ও মেলো রক ধাঁচের গান করি আমরা। নতুন অ্যালবামের গানগুলোতে তার ছোঁয়া পাওয়া যাবে।’ সূর্য অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে বললেন বোহেমিয়ানের অন্যতম সদস্য শামস কাদের। গত সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বোহেমিয়ানের এই অ্যালবামের মোড়ক খুললেন বাণিজ্য মন্ত্রী কর্ণেল (অব.) ফারুক খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি এম কাদের, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি, জি এম শহিদুল আলম এবং কাজী রওনাক হোসেন। সূর্য বোহেমিয়ানের দ্বিতীয় অ্যালবাম। প্রথমটি এসেছিল ২০০৮ সালে, নাম ব্যবধান। শামস কাদের আরও বললেন, ‘ব্যবধান এবং অন্যান্য মিশ্র অ্যালবামে আমাদের গানগুলো শ্রোতাপ্রিয়তা পাওয়ায় সূর্য প্রকাশ করার ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছি।’বোহিমিয়ান ব্যান্ডের সদস্যরা হলেন শামস কাদের, মাহবুব হাসানাত, ফারশিদ আলম ও রাফাতুল বারী।সূর্য অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা। প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া।