বৌদ্ধ স্কুলের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে একটি বৌদ্ধ স্কুল প্রতিষ্ঠার জন্য রক্ষণশীল দলের সঙ্গে কাজ করছেন অস্কারজয়ী হলিউডের তারকা গোল্ডি হন। ডেথ বিকামস হার ছবির এ তারকা ‘দ্য হন ফাউন্ডেশন’ নামের একটি শিক্ষাবিষয়ক দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৌদ্ধ কৌশলে পড়াশোনায় মনোনিবেশের তালিম দেওয়া হয়। হন বলেন, ‘শ্রেণীকক্ষে পড়াশোনায় মনোযোগ দেওয়ার বিষয়ে আমাদের নতুন করে চিন্তা করা প্রয়োজন। শিক্ষা গ্রহণের সর্বাধুনিক সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রশিক্ষণের সঙ্গে স্নায়ুবিজ্ঞানকে কাজে লাগাতে হবে।’ ওয়েবসাইট।