ব্যক্তিগত জীবন নেই সোনাক্ষীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। নিজের কথার চেয়ে আমার ছবিগুলোর কথাই বলতে হয় বেশি।’ বললেন বলিউডের এই সময়ের ব্যস্ত তারকা সোনাক্ষী সিনহা। ২০১০ সালে দাবাং ছবির মাধ্যমে চলচ্চিত্রে এসেই তিনি দর্শক মাত করেছেন। এর পর ২৪ বছর বয়সী এই তারকাকে নিয়ে চলছে নানা কথা ও গুঞ্জন। এ বছর চার-চারটি ছবি মুক্তি পাচ্ছে তাঁর। এতে সহজে অনুমেয়, ছবির কাজ নিয়ে কতটা ব্যস্ত তিনি। সোনাক্ষী বলেন, ‘আমি কোন অনুষ্ঠানে যাচ্ছি, কী পোশাক পরেছি, কার সঙ্গে দেখা করছি—এসব বিষয়ের চেয়ে বরং ছবির প্রসঙ্গেই বেশি কথা বলতে হয়। অর্থাৎ, যেসব ছবিতে কাজ করছি, সেসব ছবির বিষয়ে বলতে হয় বেশি।’ সোনাক্ষীর তাতে কোনো ক্লান্তি নেই। কারণ, শুরু থেকেই এমনটি হয়ে আসছে। স্ক্রিন।