ব্যতিক্রম ক্যাটরিনা-রণবীর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগ ওয়েবসাইট জ্বরে ভুগছে বলিউডবাসী। ফেসবুক, টুইটার, মাই স্পেসে অ্যাকাউন্ট খুলতে ব্যস্ত বলিউডের মহারথীরা। শাম্মী কাপুর থেকে এ যুগের প্রায় সব তারকা প্রতিদিন নিজেদের কাজকর্মের ফিরিস্তি দিচ্ছেন এসব সাইটে। ব্যতিক্রম রণবীর কাপুর এবং তাঁর ‘কথিত’ প্রেমিকা ক্যাটরিনা কাইফ। দুজনের কেউই এ ধরনের ওয়েবসাইট পছন্দ করেন না। দুজনেরই যুক্তি, ‘আমরা চাই না আমাদের মিনিট-মিনিটের হিসাব মানুষ জানুক। আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো ব্যক্তিগত রাখতেই বেশি ভালোবাসি। এমনকি আমাদের অনুভূতি, অভিব্যক্তি—এসব সারা বিশ্বকে জানিয়ে বেড়ানোর মধ্যে কোনো আনন্দ নেই।’ অবশ্য এসব কথা শাহরুখ খান, সালমান খানও বলতেন। তাঁরাও শেষ পর্যন্ত এসব সাইটে আসক্ত হয়ে পড়েছেন। ক্যাট-রণবীরও যে কখনো অ্যাকাউন্ট খুলবেন না, এটাও জোর গলায় কেউ বলতে পারবেন না! সূত্র: ওয়েবসাইট।