ব্যবসায়ী সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদার হস্ত, দিলদরিয়া ইত্যাদি নানা বিশেষণে ভক্তরা হয়তো বিশেষায়িত করবেন সালমান খানকে। কিন্তু ফিরিঙ্গিদের মতো ব্যবসায়িক মারপ্যাঁচ কষতে কম যান না সালমান। নিউইয়র্কে অস্ত্রোপচার শেষে তিনি এখন এক থা টাইগার ছবির শুটিং করছেন ডাবলিনে। বিদেশের মাটিতে থেকেও ব্যবসায়ীসুলভ চিন্তাভাবনা যায়নি মাথা থেকে। বান্দ্রায় তাঁর একটি অ্যাপার্টমেন্ট আছে। তবু এক টুকরো জমি হলে মন্দ কী! না, কোনো বাড়ি বানানোর খায়েশ তাঁর নেই। তবে কিনা জায়গাটুকু কিনে রাখলে মাস ছয়েক পরে আবাসন ব্যবসায়ীদের কাছে ভালো দরে বেচা যাবে। সালমান তাঁর এক বন্ধুর সঙ্গে যোগাযোগও করেছেন। সালমানের বিশ্বাস, পুঁজি খাটানোর ভালো একটা জায়গা হচ্ছে আবাসন ব্যবসা। কারণ, মাটি সোনার চেয়েও খাঁটি। টিএনএন।