ব্যবসায়ী হিল্লোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়শিল্পী হিল্লোল এখন ব্যবসায়ী। অভিনয়ের পাশাপাশি সময় দিচ্ছেন ব্যবসায়। রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে তাঁর ক্যাটারিং সার্ভিসের এই ব্যবসাপ্রতিষ্ঠানের নাম গ্রিন চিলিস। হিল্লোল বলেন, ‘জুলাই মাসের শেষ দিকে ক্যাটারিং সার্ভিসের ব্যবসাটা শুরু করেছি। শুরু থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। অভিনয়ের ফাঁকে ফাঁকে এখন গ্রিন চিলিসেও সময় দিতে হচ্ছে।’হিল্লোল জানালেন, সামনে তাঁর অভিনীত হ্যালো অমিত চলচ্চিত্রটি মুক্তি পাবে। এটি তাঁর প্রথম চলচ্চিত্র। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন নওশীন। হিল্লোল এখন কোরবানির ঈদের কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন।