ব্যর্থ শাহরুখ ব্যস্ত শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটে-বলে হলো না! হতাশ শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের মালিক এই তারকা আমন্ত্রণ জানিয়েছিলেন শাকিরাকে। উদ্দেশ্য ছিল, দলের জন্য নির্মিত একটি প্রোমোতে আলো ছড়াবেন এই তারকা। পাশাপাশি নাচেগানে মাতিয়ে রাখবেন দলের ক্রিকেটারদের। কিন্তু শেষমেশ বাধা হয়ে দাঁড়াল ব্যস্ততা। শাকিরার সময়সূচি এতটাই আঁটোসাঁটো, শাহরুখকে দেওয়ার মতো সময় নেই তাঁর শিডিউল-ডায়েরিতে। আশার হাল ধরে রেখেছিলেন শাহরুখ। চেয়েছিলেন, তাঁর ছবিতে কিছুক্ষণের জন্য হলেও মুখ দেখানো যাবে শাকিরার। কিন্তু সেটাও হচ্ছে না। ওয়েবসাইট।