ব্যস্ততা দেয় না অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন এমা ওয়াটসন। ব্যস্ততা কেড়ে নিচ্ছে জীবনের সব আনন্দ। জীবনটা নাকি উপভোগই করতে পারছেন না হ্যারি পটার ছবির এই অভিনয়শিল্পী। অভিনয়ের পাশাপাশি ব্রাউন ইউনিভার্সিটিতে সাহিত্যে পড়াশোনা করছেন তিনি। এমা বললেন, ‘আমার বয়সী অন্য ছেলেমেয়েদের মতোই মজা করতে চাই আমি। কিন্তু একটি দিনও সাদামাটাভাবে কাটাতে পারি না। দুটো সম্পূর্ণ আলাদা জীবনের ফাঁদে পড়ে গেছি আমি। একদিন শুটিং, তো পরের দিন ক্লাস। যেদিন বাড়িতে থাকি, সেদিনও দেখা যায় পোশাক ডিজাইন করছি।’নিজে না পারলেও এমা তাঁর ভক্তদের জীবনের সবটুকু আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন।