ব্যস্ততায় ডুব হৃতিকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশা-সাফল্য দুটোই পেছনে ফেলে এলেন হূতিক রোশন। কৃষ-থ্রির সাফল্যভেলায় ভাসতে ভাসতেই বাস্তবের জমিনে ক্রাশ ল্যান্ডিং হয়েছে, যখন ১৭ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টেনে দিলেন সুজান। হূদয়ের ক্ষতে ব্যস্ততার প্রলেপ দিতে এখন ব্যস্ত হূতিক।
যে স্যুটিং ব্র্যান্ডের পণ্যদূত হিসেবে কাজ করেন, গত রোববার সেটারই একটি ফটোশুটে অংশ নিয়েছেন। গত শুক্রবার তাঁকে দেখা গেছে একটি অলংকারের দোকান উদ্বোধন করতে। তিন দিনের একটি বিজ্ঞাপনের শুটিংয়েও অংশ নিয়েছেন। এই ব্যস্ততা থাকতে থাকতেই শুরু হয়ে যাবে ব্যাং ব্যাং ছবির শুটিং। সময় সবচেয়ে ভালো দাওয়াই। হূতিক তাই সময়ের হাতে সঁপে দিচ্ছেন নিজেকে। মুম্বাই মিরর।