প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের নতুন ছবির জন্য অভিনব এক প্রচারণায় নেমেছেন হৃতিক রোশন। টুইটারে তিনি শাহরুখ খান আর উদয় চোপড়াকে ফিটনেস চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পাঁচ দিনে উদয়কে পাঁচ সেটে ১০০ ‘বডি ওয়েট পুল আপস’ (রড ধরে শরীরকে ওপরে তোলা) করতে হবে। এই ভিডিও দিতে হবে ইনস্টাগ্রামে। শাহরুখের নিজের পছন্দের ব্যায়ামের ছবি আপলোড করতে হবে। আর দর্শক ও ভক্তদের জন্য হৃতিকের চ্যালেঞ্জ হলো তিন দিন কোনো ধূমপান করা যাবে না। হৃতিক এই চ্যালেঞ্জের নাম দিয়েছেন ‘ব্যাং ব্যাং ডেয়ার’। তাঁর নতুন ছবি ব্যাং ব্যাং মুক্তি পাবে ২ অক্টোবর। তার আগে হৃতিকের এই চ্যালেঞ্জে সবাই সাড়া দিচ্ছেন। হৃতিক নিজেও তাঁর ফিটনেসের একটি ছবি আপলোড করেছেন।