ব্যাংকক থেকে ফিরেই মানিকগঞ্জে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংকক থেকে ফিরেই মানিকগঞ্জে গেলেন শাকিব খান। তিনি সেখানে এই তো প্রেম ছবির কাজ করছেন। ছবির পরিচালক সোহেল আরমান বলেন, ‘ছবিটির কাজ শুরু করেছি বছর তিনেক হলো। আশা করছি, এবার ছবির শুটিং শেষ করতে পারব। ২০ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু করেছি।’শাকিব শুটিংয়ে অংশ নিচ্ছেন ২৬ সেপ্টেম্বর থেকে। টানা চার দিন এখানে কাজ করবেন। শাকিব বলেন, ‘আমরা অনেক সময় নিয়ে কাজটা করছি। আমাদের এই শ্রম অবশ্যই সার্থক হবে।’মানিকগঞ্জের সাটুরিয়ায় শুটিং হচ্ছে ছবিটির। আজ বুধবার থেকে হবে ঝিটকায়। শাকিবের সঙ্গে শুটিংয়ে অংশ নিচ্ছেন বিন্দু ও নিপুণ।