ব্যাডমিন্টন খেলোয়াড় দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা
দীপিকা

প্রকাশ পাড়ুকোনের মেয়ে বলে কথা। খ্যাতিমান ব্যাডমিন্টন খেলোয়াড়ের কন্যা দীপিকা পাড়ুকোন ক্যারিয়ার হিসেবে অন্য পথে হাঁটলেও রক্তে তাঁর খেলাটা মিশে আছেই। শিগগিরই তাঁকে ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে দেখাও যাবে। অবশ্য সেটা রুপালি পর্দায়।
ক্রীড়াবিদদের নিয়ে ছবি বানানোর হিড়িক পড়েছে বলিউডে। মিলখা সিং, ম্যারি কমের পর এবার ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালকে নিয়ে ছবি বানানোর কথা ভাবছেন মহেশ ভাট। স্বাভাবিকভাবেই সাইনার চরিত্রে দীপিকার কথাই মাথায় এসেছে মহেশজির। খোদ সাইনাও নাকি চান দীপিকাই চরিত্রটি করুক। দীপিকা নিজেও কিন্তু একসময় রাজ্যপর্যায়েও ব্যাডমিন্টন খেলেছেন। বাবার স্বপ্ন অবশেষে পূরণ হচ্ছে, একটু অন্যভাবে হয়তো! জি নিউজ।