ব্যাডলাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে রোববার বিকেল চারটায় প্রচারিত হবে টেলিছবি ব্যাডলাক। চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন ইনামুল হক, হাসান মাসুদ, অহনা, মিরানা জামান, মরিয়ম সরকার, বাপী সারওয়ার প্রমুখ। মহল্লার আদু ভাই শফিক। এলাকার টিনির সামনে দাঁড়ালে তার সবকিছু ওলট-পালট হয়ে যায়। টিনিকে প্রেমপত্র দিতে গিয়ে সেই প্রেমপত্র পড়ে যায় টিনির বান্ধবীর হাতে। বান্ধবী তো প্রেমপত্র পেয়ে মহাখুশি। তবে এই ভুল-বোঝাবুঝিতে বিপাকে পড়ে শফিক। সে যে কাজেই হাত দেয়, সেখানেই ঘটে বিপত্তি। সবাই মনে করে, এটা তার ব্যাডলাক।