ব্যান্ড গড়লেন ক্লোজআপ তারকা পুলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলক
পুলক

গানের দল গড়লেন ক্লোজআপ খ্যাত কণ্ঠশিল্পী পুলক। পুলকের প্রথম একক অ্যালবাম ‘যাযাবর’ প্রকাশিত হয়েছিল ২০১১ সালে। প্রথম অ্যালবামের নামের সঙ্গে মিল রেখে ব্যান্ডের নামও রেখেছেন যাযাবর।
‘যাযাবর’ অ্যালবামের টাইটেল গানটিসহ বেশ কয়েকটি গান শ্রোতারা পছন্দ করেছিলেন। এরই ধারাবাহিকতায় স্টেজ শো, টিভি লাইভ, প্লে-ব্যাকসহ অন্যান্য মাধ্যমে ব্যস্ত হয়ে পড়েন পুলক।
গানের দল প্রসঙ্গে পুলক জানিয়েছেন, ‘অনেকদিন ধরেই একটা ব্যান্ড তৈরি করার পরিকল্পনা করে আসছিলাম। বেশ কিছুদিন ধরে ব্যান্ড তৈরির বিষয়টি নিয়ে সবার সঙ্গে গুরুত্ব দিয়েই কাজ করেছি। অবশেষে ব্যান্ড তৈরি হওয়ায় ভালো লাগছে। বলতে পারেন, নিজের একটা ইচ্ছে-পূরণ হয়েছে। আমার প্রথম অ্যালবামের সঙ্গে মিল রেখেই ব্যান্ডের নাম দিয়েছি।’
যাযাবর ব্যান্ডের সদস্যরা হলেন পুলক (ভোকাল), পাভেল (কিবোর্ড), শাওন (বেজ), আমজাদ (ড্রামস), শামু (গিটার), রাসেল (গিটার) ও পলাশ (তবলা ও পারকাশান)। এরই মধ্যে ব্যান্ডের সব সদস্যদের নিয়ে একুশে টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠানে অংশও নিয়েছেন পুলক।