ব্যান্ডের পোকা কেইরা নাইটলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেব্রুয়ারি মাসে রুপার্ট ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার সম্পর্ক চুকে গেছে। তারপর থেকে তাঁকে দেখা গেছে জেমস রাইটনের বাহুবন্দী অবস্থায়। রাইটনকে চিনলেন তো? হ্যাঁ, ক্ল্যাক্সন তারকা রাইটন। তো নতুন এই বন্ধুর কাছে এবার বাদ্য বাজানোর হাতেখড়ি নিচ্ছেন কেইরা নাইটলি। শখের বশেই তালিম নিচ্ছেন ড্রাম এবং গিটার শিক্ষার। সেসব কথাই রাইটন বলেছেন তাঁর এক কাছের মানুষকে, ‘রক ব্যান্ডের দারুণ ভক্ত হয়ে উঠেছে কেইরা। অনেকেই তো ড্রাম বাজাতে জানে না, তার পরও এক-আধটু পারে, তবে কেইরা একেবারেই আনাড়ি! তবে বেশ দ্রুত শেখে। তাই আশা করছি, খুব শিগগিরই খুব ভালো বাজাতে পারবে ও।’ ওয়েবসাইট।