ব্যায়ামবীর শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

বয়সটাকে যেন বোতলবন্দী দৈত্যের মতো আটকে রেখেছেন! পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়েও রোমান্টিক হিরো হিসেবে এখনো দুর্দান্ত শাহরুখ খান। কী তাঁর রহস্য? রহস্য একটাই, শরীরে বয়সের মেদ আর ত্বকে বয়সের ছাপ পড়তে না দেওয়া। এ কারণে দিনের একটা বড় সময় শাহরুখ ব্যয় করেন শরীরচর্চায়। চেন্নাই এক্সপ্রেস ছবির সাফল্যের ঘ্রাণ টাটকা থাকতেই এবার নতুন ছবির কাজ করছেন। ফারাহ খানের হ্যাপি নিউ ইয়ার। ফারাহ-শাহরুখের প্রথম মিশন ম্যায় হুঁ না ছবিটিও সফল হয়েছিল।
ছবির শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে জিমেও প্রচুর সময় দিচ্ছেন কিং খান। সাধারণত রাতভর কাজ করা শাহরুখের অভ্যাস। তবে বয়সে যতই ফাঁকি দেওয়ার চেষ্টা করুন, ঘড়িটা তো টিকটিক করে এগোচ্ছেই। এবার তাই জীবনযাপনে পরিবর্তনও আনতে চাইছেন। শাহরুখের টুইট, ‘বুঝতে পেরেছি, যেভাবে জীবনযাপন করি তার চেয়ে অনেক স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। আগেই ঘুমিয়ে পড়া...শরীরচর্চা... পরিশ্রম। স্বপ্ন দেখে চলা!’ টিএনএন।