ব্যারিমোরের আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেলিব্রিটি’ শব্দটা তাঁর কানে যেন বিষ ঢেলে দেয়। শব্দটার ওপর দস্তুরমতো ঘৃণা জন্মে গেছে তাঁর। বলছি চার্লি’স অ্যাঞ্জেলস ছবির তারকা ড্রিউ ব্যারিমোরের কথা। ‘সেলিব্রিটি’ শব্দটা শুনলেই রেগেমেগে কাই হয়ে যান তিনি। কারণটা তাঁর মুখেই শোনা যাক, ‘সেলিব্রিটি! পৃথিবীতে সবচেয়ে বিরক্তিকর শব্দ এটি। শুনলেই আমার গা গুলিয়ে ওঠে, অসুস্থ বোধ করি। ওই নামে কেউ আমাকে সম্বোধন করলে, ইচ্ছে করে তাকে গুলি করে মারি।’ সম্প্রতি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাত্কারে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী এমন উষ্মা প্রকাশ করেন। তাঁর ভাষ্য, কেউ চাইলে তাঁকে অভিনেত্রী, পরিচালক বা প্রযোজক সম্বোধন করতে পারেন। কিন্তু সেলিব্রিটি! আলবত্ না। এর চেয়ে অন্য কিছু ভালো। ওয়েবসাইট।