ব্যালে নাচের তালিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাধারে কয়েকটি গুণ রয়েছে সুপার মডেল কেট মসের। তিনি পপগায়িকা হিসেবে নাম কিনেছেন। সুনাম অর্জন করেছেন ফ্যাশন ডিজাইনে। পোল নাচিয়ে হিসেবেও তাঁর গুণ কম নয়। এবার তাঁকে দেখা যাবে ব্যালে নাচে। সেক্স অ্যান্ড সিটির তারকা মিখাইল ব্যারিশনিকভের সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করবেন তিনি। আধুনিক ব্যালে নাচে বিশেষ দক্ষতা রয়েছে মিখাইলের। আগামী জুলাইয়ে ছবিটির শুটিং শুরু হবে। এর আগে টানা তিন মাস এই নাচের ওপর কঠিন তালিম নিতে হবে তাঁকে। তালিম দিচ্ছেন ছবিটির পরিচালক মাইকেল ক্লার্ক। ওয়েবসাইট।