ব্যালে শিখছেন জেরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে পা রাখার আগে অভিনয় নিয়ে তেমন ভাবনা-চিন্তাও ছিল না মাথায়। র‌্যাম্প মডেলিং চলছিল টুকটাক। কিন্তু দৃশ্যপট পাল্টে গেল হাউসফুল টু ছবিতে অভিনয়ের পর। জেরিন খানের চিন্তা-ভাবনা এখন অভিনয়কে ঘিরেই। তাই সামনের ছবির জন্য ব্যালে নাচের তালিম নিচ্ছেন এই অভিনেত্রী। তাঁর কাছের একজন বললেন, ‘নতুন একটি ছবির চুক্তিপত্রে সই করেছেন জেরিন। তারই প্রস্তুতি হিসেবে ব্যালে শিখছেন। নাচটা বেশ উপভোগও করছেন তিনি।’ মিড-ডে।