ব্যায়াম না পার্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যায়াম-ট্যায়াম বাদ দিয়ে পার্টি করে কাটাচ্ছেন বিপাশা বসু। শুনে চোখ কপালে উঠতে পারে বিপাশাকে যাঁরা চেনেন, তাঁদের। ফিটনেস নিয়ে বরাবরই দারুণ সচেতন তিনি। ব্যায়াম করছেন, তবে তা পার্টি করার মতো আনন্দ করেই। পরিচালক করন জোহর আর সংগীত পরিচালক বিশাল-শেখরদের বদৌলতে দারুণ ফুর্তিতে আছেন বিপাশা। করন জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির গানের তালেই ব্যায়াম করছেন ইদানীং। ‘আজ নতুন করে ব্যায়াম শুরু করলাম। স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যালবামে যেন আসক্ত হয়ে পড়েছি। মনে হচ্ছে বড় কোনো পার্টি করছি।’ টুইট করেছেন বিপাশা।এই ছবির ‘ডিসকো দিওয়ানে’র রিমিক্স আর ‘ইশকওয়ালা লাভ’ গান দুটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আইএএনএস।