ব্যায়াম নিয়ে বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীর থেকে মেদ ঝরাতে কম চেষ্টা করেননি। কাজের ফাঁকে যখনই ফুরসত পেয়েছেন তখনই ব্যায়াম করেছেন, পেয়েছেন সাফল্য। যার বদৌলতে বলিউড ছিপছিপে গড়নের এক অভিনেত্রীকে পেয়েছে। তিনি বিপাশা বসু। শরীরচর্চার সেসব কলাকৌশল তিনি আবার ক্যামেরাবন্দী করে রেখেছেন। শুধু তা-ই নয়, বিপাশার খাদ্যাভ্যাসও ঠাঁই পেয়েছে ওই ভিডিওচিত্রে। এর আগে বিবি (বিপাশা বসু)লাভ ইয়োরসেলফ নামে এ অভিনেত্রীর একটি ভিডিওচিত্র বাজারে আসে এবং বেশ জনপ্রিয়তা পায়। প্রথম সাফল্যের কথা মাথায় রেখে এবার তাঁর দ্বিতীয় ভিডিওচিত্র বাজারে আসছে, নাম বিবি লাভ ইয়োরসেলফ ২। সম্প্রতি টুইটারে লেখা এক বার্তায় খোদ বিপাশাই এ তথ্য জানিয়েছেন। ওয়েবসাইট।