ব্যায়াম-শিক্ষক বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরচর্চার শিক্ষক হিসেবে বিপাশা বসুকে চান? সেই সুযোগ এসে গেছে। অনেকেই জানেন, শরীর সুস্থ রাখার বিভিন্ন কলাকৌশল নিয়ে একটি ডিভিডি বাজারে ছেড়েছিলেন বলিউডের এই তারকা। প্রথম ডিভিডির নাম ‘ফিট অ্যান্ড ফ্যাবিউলাস ইউ’। এবার এনেছেন তাঁর দ্বিতীয় ডিভিডি ‘ব্রেক ফ্রি’। কী আছে তাতে? বললেন বিপাশা, ‘এই ডিভিডিতে থাকছে মূলত নাচের রুটিনসহ ৬৮ ধরনের শারীরিক সঞ্চালনের ভিডিও। বলিউডে আমরা যেমন নাচের সময় রুটিন মেনে চলি, তেমনি দিকনির্দেশনা আছে এখানে।’‘ব্রেক ফ্রি’ বাজারে এনেছে শিমারো এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। তাদের আশা, প্রথম ডিভিডির থেকেও বেশি জনপ্রিয়তা পাবে এটি। টিএনএন।