ব্যোমকেশে কঙ্কণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্কণা সেনশর্মা
কঙ্কণা সেনশর্মা

‘ব্যোমকেশ বক্সি’কে আবার বাঙালিদের কাছে ফিরিয়ে এনেছিলেন অঞ্জন দত্ত। বিখ্যাত এই শখের গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন আবির চট্টোপাধ্যায়। আবির ‘ব্যোমকেশ’ থেকে বিদায় নিয়ে ‘ফেলুদা’ হয়েছেন। এবার নতুন ব্যোমকেশকে তুলে আনছেন নতুন পরিচালক। শৈবাল মিত্রের পরিচালনায় নতুন ব্যোমকেশ অবশ্য বেশ বয়সী। তাতে অভিনয় করবেন অভিজ্ঞ অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়। অজিতের ভূমিকায় থাকছেন প্রদীপ মুখোপাধ্যায়। ছবির নাম শজারুর কাঁটা।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্কণা সেনশর্মাও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্তও। ছবিতে কঙ্কণা ও ইন্দ্রনীল এক দম্পতির ভূমিকায় অভিনয় করবেন, যাঁরা একটি রহস্যজনক খুনের সঙ্গে জড়িয়ে যাবেন। টিএনএন।