ব্যয়বহুল গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমার প্রচার-প্রচারণার জন্য বলিউডে প্রমোশনাল ভিডিও বা বিশেষ ভিডিও গান তৈরির একটা রীতি দাঁড়িয়ে গেছে। ছবির আগে মুক্তি দেওয়া হয় সেই গান। এতে সিনেমার প্রচারণায় পাওয়া যায় বাড়তি সুবিধা। মৌসম ছবির জন্য তেমনি একটি ভিডিও গান তৈরি করছেন পরিচালক পঙ্কজ কাপুর। খুঁতখুঁতে এই পরিচালক গত শনিবার গানটির দৃশ্য ধারণ করেন মুম্বাই শহরতলির একটি হোটেলে। ছবির মতো গানেও শহীদ কাপুর ও সোনম কাপুরকে নাচতে দেখা যাবে। মৌসম ছবির মূল যে কথা, সেটাই তুলে ধরা হয়েছে সেই গানে। এত কিছু করতে গিয়ে গানটির পেছনে পাক্কা দেড় কোটি রুপি বেরিয়ে গেছে বলে জানালেন পরিচালক। ওয়েবসাইট।