ব্যয়বহুল ছবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য লর্ড অব দ্য রিংস সিরিজের তিন-তিনটি ছবি বক্স কাঁপিয়ে দিয়ে গেল। এখনো দ্য হবিট-এর দেখাই নেই। অথচ দ্য লর্ড অব দ্য রিংস ট্রিলজির আগের ছবি ছিল এটি। ছবির পাণ্ডুলিপি, শুটিং স্পট—সবই ঠিক করা আছে। কিন্তু কাজ এগোচ্ছে না আর। শোনা যাচ্ছিল, দ্য হবিট ছবির শুটিং হবে নিউজিল্যান্ডে। এ জন্য সে দেশ থেকেই কয়েকজন কলাকুশলী নেওয়ার কথা। কিন্তু সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, শিগগির তারা দ্য হবিট ছবির কাজে হাত দেবে। ছবিটি নির্মাণে সাকল্যে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ডলার। ওয়েবসাইট।