ব্রডওয়ের ত্রিমুখী প্রেমে বন্ড ক্রেইগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুটি বেঁধে মঞ্চনাটকে অভিনয় করতে যাচ্ছেন বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ ও তাঁর স্ত্রী র্যাচেল উইজ। ত্রিমুখী প্রেমের নাটক ‘বিট্রায়াল’-এ জুটি বেঁধে প্রথমবারের মতো অভিনয় করবেন বাস্তব জীবনের এ দম্পতি। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।পরকীয়া প্রেম নিয়ে তৈরি আশির দশকের এ নাটকে বিবাহিত এক দম্পতির চরিত্রেই দেখা যাবে ক্রেইগ-উইজকে। ২০০৯ সালে ব্রডওয়ে থিয়েটারে সর্বশেষ দেখা গিয়েছিল জেমস বন্ড সিরিজের সর্বশেষ তিনটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারী ড্যানিয়েল ক্রেইগকে। ‘অ্যা স্টেডি রেইন’ নাটকে হিউ জ্যাকম্যানের সঙ্গে মঞ্চে অভিনয় করেছিলেন ক্রেইগ।ড্যানিয়েল ক্রেইগের জন্য ব্রডওয়ে নতুন না হলেও তাঁর স্ত্রী উইজের অভিষেক হচ্ছে ব্রডওয়েতে। এর আগে উইজ লন্ডনে ‘সাডেনলি, লাস্ট সামার’ ও ‘অ্যা স্ট্রিটকার নেমড ডিজায়ার’ নামের দুটি মঞ্চনাটকে অভিনয় করেছিলেন। বর্তমানে উইজ ডিজনির ‘ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ চলচ্চিত্রে অভিনয় করছেন।২০১১ সালে র্যাচেল উইজ ও ড্যানিয়েল ক্রেইগ বিয়ে করেন। ‘ড্রিম হাউস’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে পরস্পরের কাছে এসেছিলেন তাঁরা।চলতি বছরের অক্টোবর মাসে ক্রেইগ দম্পতিকে একসঙ্গে মঞ্চে দেখা যাবে। ১৯৭৮ সালে লেখা ‘বিট্রায়াল’ নামের এ মঞ্চনাটকটিতে ক্রেইগ দম্পতি ছাড়াও অভিনয়ে রয়েছেন ‘লাইফ অব পাই’খ্যাত রেফ স্পাল। তাঁরও এ নাটকের মাধ্যমেই ব্রডওয়ে থিয়েটারে অভিষেক হতে যাচ্ছে। তিন চরিত্র নিয়ে এ ত্রিভুজ প্রেমের নাটকটির পরিচালক মাইক নিকোলাস।নাটকের কাহিনিতে ক্রেইগ ও র্যাচেল দম্পতির জীবনকে দর্শকদের সামনে তুলে ধরা হবে। এরপর ধীরে ধীরে সময়ের উল্টো স্রোতে তাঁদের জীবনের পুরোনো ইতিহাস উঠে আসবে দর্শকদের সামনে।