ব্রডওয়ের ‘ক্লিওপেট্রা’ ক্যাথরিন জেটা জোনস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রডওয়েতে ফেরার পরিকল্পনা করছেন ক্যাথরিন জেটা জোনস। প্রাচীন মিসরের রানি ক্লিওপেট্রার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে ফিরবেন অস্কারজয়ী এ অভিনেত্রী। এক খবরে জানিয়েছে কনট্যাকটমিউজিক।শৈশবে মঞ্চ নাটকের মাধ্যমেই অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন জেটা জোনস। পরে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন যুক্তরাজ্যের ওয়েলসে জন্ম নেওয়া এ অভিনেত্রী। এবারে নির্মাতা স্টিভেন সোডারবার্গের নির্দেশনায় বহুল আলোচিত চরিত্র ক্লিওপেট্রাকে নিয়ে নির্মিতব্য নাটকের নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ৪২ বছর বয়সী এ তারকা। এ প্রসঙ্গে জেটা জোনসের উদ্ধৃতি দিয়ে কনট্যাকটমিউজিক জানিয়েছে, ‘কিছুদিন আগে স্টিভেন সোডারবার্গের সঙ্গে একটি ছবির কাজ শেষ করেছি। কাজ করার সময়ই আমরা ক্লিওপেট্রাকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করেছিলাম। পরে ব্রডওয়ে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’উল্লেখ্য, ২০০৯ সালে মিউজিক্যাল ছবি ‘এ লিটল নাইট মিউজিক’-এ সু-অভিনয়ের স্বীকৃতি হিসেবে টনি অ্যাওয়ার্ড জিতেছিলেন জেটা জোনস। মাত্র দুদিন আগে মুক্তি পেয়েছে জেটা জোনস অভিনীত আরেকটি মিউজিক্যাল ছবি ‘রক অব অ্যাজেস’। ছবিটিতে প্যাট্রিসিয়া হোয়াইটমোর চরিত্রে অভিনয় করেছেন। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন। ‘রক অব অ্যাজেস’ ছবিতে আরও অভিনয় করেছেন টম ক্রুজ, রাসেল ব্র্যান্ড, জুলিয়েন হফ প্রমুখ।