ব্রতচারীর রায়বেঁশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীতে ব্রতচারী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা ষ প্রথম আলো
শিল্পকলা একাডেমীতে ব্রতচারী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা ষ প্রথম আলো

বিখ্যাত রায়বেঁশে, কাঠি ও লাঠিনৃত্যের পরিবেশনা দিয়ে দর্শকদের চমকিত করলেন ব্রতচারী প্রশিক্ষণার্থীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ব্রতচারী বাংলাদেশ সপ্তাহব্যাপী ব্রতচারী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী উপলক্ষে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রতচারী বাংলাদেশের সভাপতি কামাল লোহানী, আলোচনা করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, খুশী কবির ও প্রশিক্ষক ভারতের কেন্দ্রীয় ব্রতচারী নায়েকমণ্ডলীর সচিব বৈদ্যনাথ পাল। কর্মশালায় ২০ জন অংশগ্রহণ করেন।
দ্বিতীয় পর্বে ছিল প্রশিক্ষণ গ্রহণকারীদের পরিবেশনায় ‘ব্রতচারীর পঞ্চব্রত’, ‘ব্রতচারীর পণ’,‘রায়বেঁশে’, ‘কাঠি ও লাঠি’সহ বিভিন্ন নৃত্য পরিবেশনা।