ব্রসন্যানের মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়ার্স ব্রসন্যান ও শার্লট
পিয়ার্স ব্রসন্যান ও শার্লট

যে ঘাতক ২২ বছর আগে তাঁর সাবেক স্ত্রীকে কেড়ে নিয়েছিল, এবার সেই একই ঘাতক কেড়ে নিল মেয়েকেও। সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসন্যানের মেয়ে শার্লট (৪২) অবশেষে ডিম্বাশয়ের ক্যানসারের লড়াইয়ে হার মানলেন। শার্লটের মা কাসান্দ্রা হ্যারিসও এই রোগে মারা গিয়েছিলেন। ১৯৮০ সালে কাসান্দ্রা ও ব্রসন্যান বিয়ে করেন। শার্লট ছিলেন কাসান্দ্রার আগের স্বামীর সন্তান। কিন্তু তাঁকেও আপন করে নিয়েছিলেন ব্রসন্যান। কে জানত, মায়ের অসুখটা উত্তরাধিকার সূত্রে পেয়ে যাবেন তিনিও। এক শোকবার্তায় ব্রসন্যান বলেছেন, ‘২৮ জুন বেলা দুইটায় আমার প্রিয়তমা কন্যা শার্লট এমিলে অনন্ত জীবনের পথে পাড়ি দিয়েছে। হার মেনেছে ডিম্বাশয়ের ক্যানসারের সঙ্গে তার লড়াইটায়।’ পিটিআই।