ব্রাড পিটের মুখে ঘুষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ম্যালফিসেন্ট’ ছবির উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে হলিউডের এল ক্যাপটেন থিয়েটারে ব্রাড পিটের ওপর হামলা হয়। ছবি: রয়টার্স
‘ম্যালফিসেন্ট’ ছবির উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে হলিউডের এল ক্যাপটেন থিয়েটারে ব্রাড পিটের ওপর হামলা হয়। ছবি: রয়টার্স

হলিউড অভিনেতা ব্রাড পিটের ওপর হামলা হয়েছে। তাঁর মুখে ঘুষি মেরেছেন এক ব্যক্তি। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ‘ম্যালফিসেন্ট’ ছবির উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে হলিউডের এল ক্যাপ্টেন থিয়েটারে যান ব্রাড পিট। সেখানে ওই অপ্রীতিকর ঘটনা ঘটে। ছবিটিতে তাঁর স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি অভিনয় করেছেন।

পুলিশ জানায়, ব্রাড পিট ওই অনুষ্ঠানে ছবি তোলার সুযোগ দিতে বিভিন্ন ভঙ্গিমায় দাঁড়ান এবং অনেক ভক্তের খাতায় নিজের নাম স্বাক্ষর করেন। একপর্যায়ে এক ব্যক্তি প্রতিবন্ধকতা পেরিয়ে এসে ব্রাডের মুখে ঘুষি মারেন। এ সময় ব্রাডের পাশে ছিলেন জোলি।

পুলিশের বরাতে সিএনএনের খবরে জানানো হয়, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ বছর বয়সী ওই যুবকের নাম ভিটালি সেডিউক। এ হামলার উদ্দেশ্য সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি।