ব্রাহ্মণবাড়িয়ায় আবৃত্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক আবৃত্তি উৎসব। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও শিল্পকলা একাডেমী এর আয়োজন করেছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠন।গতকাল বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিলেট অঞ্চলের এই আবৃত্তি উৎসব উদ্বোধন করেন সাংসদ র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। উৎসবে দলীয় আবৃত্তি করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাভৈ এবং ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন।