ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের কনসার্ট কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় কাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে ‘রবি বিজয়ের কনসার্ট’। মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়ার ‘গুণীজন সংবর্ধনা পরিষদ’। কনসার্ট শুরু হবে সকাল নয়টায়। সংগঠনটির প্রধান উপদেষ্টা আশীষ কুমার চক্রবর্তী জানান, এই কনসার্টে গান করবেন মিলা, নির্ঝর, এলআরবি এবং চট্টগ্রামের কেয়া লাহিড়ী ও অপু। অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন দেবাশীষ বিশ্বাস। পুরো কনসার্ট সবার জন্য উন্মুক্ত।